রংপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

নিজস্ব সংবাদাতা, দিনাজপুর

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন মারা গেছেন।

আজ সোমবার ভোররাতে লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬)। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী দ্য ডেইলি স্টারকে জানান, ফজরের নামাজের আগ মুহূর্তে চর চল্লিশসালের কয়েকজন নৌকায় করে তিস্তায় মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে টাংরু ও মনু ঘটনাস্থলেই মারা যান এবং তাদের সঙ্গে থাকা চারজন আহত হন।