রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাবেদ (৪০) নিহত হয়েছেন।

শনিবার রাত সারে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় জাবেদকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, টেকনিক্যাল মোড়ে একটি পিকআপের ধাক্কায় জাবেদ আহত হন। পরে পথচারীরা ঢাকা মেডিকেলে আনলে মৃত্যু হয়।

নিহত জাবেদের আত্মীয় মো. আলাউদ্দিন জানান, জাবেদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবার শেখ আহমেদ। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন।