রাজধানীর কাঠালবাগানে নির্মাণাধীন ভবনের ইট পড়ে শিশু নিহত
রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জান্নাত আক্তার আরিফা (৬)। তার বাবার নাম মো. মামুন।
মো. মামুন জানায়, সকালে আরিফাসহ আমরা রুমেই ছিলাম। আরিফা খেলতে খেলতে ভবনের সামনে যায়। এ সময় ৬তলা থেকে কয়েকটি ইট ওর মাথায় পড়ে।'
কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) তাহমিনা রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।'