রাজধানীর কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ভোর পৌনে ৫টার দিকে কাপ্তানবাজারে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নেভানো হয়।'
'ঘটনাস্থল থেকে আনুমানিক ২১ বছরের একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার নাম ইয়াসিন বলে জানা গেছে', যোগ করেন তিনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।