চকবাজারে প্লাস্টিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট 

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় প্লাস্টিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজারে মিটফোর্ড রোডে ৬ তলা এসকে টাওয়ারের দ্বিতীয় তলার গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ ক্রোকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ভবনটির নিচতলায় ক্রোকারিজের দোকান ও উপরের তলাগুলোতে ক্রোকারিজের গোডাউন।

তবে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানাতে পারেননি।