রাজধানীর জুরাইনে জুতার কারখানায় আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামপুর থানার জুরাইনে আদদিন হাসপাতালের পাশের একটি জুতার কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, রোববার দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে রাত ১২টা ১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান আজাদ।