রাজধানীর শ্যামপুরে পোশাক কারখানায় আগুন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে আলম গার্মেন্টস নামে এক পোশাক কারখানায় আগুন লেগেছে।

শনিবার রাত ১১টা ৪৫মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে জানান, ৭তলা ভবনের ৪ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করছে।

তবে, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন লাগার পর ওই ফ্লোর থেকে বেশ কয়েকজন বের হয়ে আসতে সক্ষম হন। তবে কেউ আটকা পড়েছে কি না সেটা আগুন নির্বাপণের পর বলা যাবে।'