রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতের ফাইল ছবি।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আজ শুক্রবার বজ্রপাতে সৈয়দ আলি শেখ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেন।
সৈয়দ আলি বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত সকির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৫টার দিকে সৈয়দ আলী উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।