লঞ্চের আগুনে ভষ্মীভূত মরদেহ
ছবি: টিটু দাস/স্টার
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া লঞ্চের প্রবেশ পথ। ছবি: টিটু দাস/স্টার
দমকল বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগ দগ্ধ।
পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। ছবি: টিটু দাস/স্টার
আগুন লেগে পুড়ে যায় লঞ্চের বিভিন্ন অংশ। পুড়ে যান সেখানে থাকা বহু মানুষ। ট্রলারে করে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে যান উদ্ধারকারীরা। লঞ্চের পাশে ভীড় করেন তাদের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।
লঞ্চটিতে আগুন লেগে পুড়ে যায় বিভিন্ন অংশ। ছবি: টিটু দাস/স্টার
হাসপাতালে ভর্তি বেঁচে ফেরা যাত্রীদের একজন। ছবি: টিটু দাস/স্টার
দগ্ধদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ছবি: টিটু দাস/স্টার
ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে মৃতদের স্বজনদের ভিড়। ছবি: টিটু দাস/স্টার
স্বজনদের অপেক্ষা। ছবি: টিটু দাস/স্টার