লঞ্চে আগুন: নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির মেয়াদ বাড়ল
ছবি: সংগৃহীত
সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির মেয়াদ আরও ৩ দিন বাড়ানো হয়েছে।
আজ বুধবার রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ঘটনার দিন ২৪ ডিসেম্বর ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
কমিটির মেয়াদ ছিল ৩ কার্যদিবস। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আবার ৩ কার্যদিবস বাড়ানো হয়েছে।