শ্রীপুরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ঢাকাগামী বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়ে পড়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার বলেন, 'দুর্ঘটনার পর ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে আসছে।'

লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটের যমুনা, মহুয়া ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।