সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় তিন জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৬টার দিকে উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— ইসলাম হোসেন (৩০), হায়দার আলী (৬০) ও শাহাদত আলী (৫০)।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত তিন জন ভ্যানে মহাসড়ক পার হওয়ায় সময় একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।