এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফলোআপ চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে রেখে ফলো আপ চিকিৎসা করাতে হবে।'
শনিবার বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ বছর তৃতীয়বারের মতো স্বাস্থ্যসংক্রান্ত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এর আগে, গত ৭ নভেম্বর সন্ধ্যায় ২৬ দিন পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন।