খালেদা জিয়ার নিষ্পত্তি হওয়া আবেদন নতুন করে বিবেচনার সুযোগ নেই: আইনমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার নিষ্পত্তি হওয়া আবেদন নতুন করে বিবেচনার সুযোগ নেই। তাকে জেলে গিয়ে আবেদন করতে হবে, এটাই আইনের কথা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওকাবের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত রেখেছেন প্রধানমন্ত্রী।'

তিনি সাংবাদিকদের বলেন, 'একজনের দুর্দিন যদি আরেক জনের আনন্দের দিন হয় তবে সেটা স্থিমিত ভাবে পালন করা উচিত। বেগম খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট নয়। এটা কোন দিনকে কটাক্ষ করে পালন করা হয় সেটি আপনারাই বিবেচনা করবেন।'