চট্টগ্রামে বিএনপির সমাবেশ মঞ্চ ভেঙে পড়ল
স্টার অনলাইন গ্রাফিক্স
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে দলটির নেতাকর্মীরা।
এর মধ্যে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বন্দর নগরীর বাকলিয়ার কেবি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিএনপির কর্মসূচির মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে।
দুর্ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ মঞ্চে থাকা কয়েকজন বিএনপি নেতা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলম।