দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসর্গ থাকায় গতকাল বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) শাহাব উদ্দিনের নমুনা দেওয়া হয়। আজ তার রিপোর্ট পজিটিভ আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রী এখন নিজের সরকারি বাসায় আইসোলেশনে আছেন। রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২০ সালে একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশমন্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতালে ৯দিন চিকিৎসাধীন ছিলেন।