নয়াপল্টনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতাদের বিক্ষোভ কর্মসূচি শেষে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ বলেন, 'পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়।'
এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন মিয়া জানান, বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।