বিএনপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা চলছে
দলের কর্মপন্থা ঠিক করতে বিভাগীয় পর্যায়ের নির্বাহী কমিটি ও জেলা কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ছাড়াও সভায় আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়েছেন।
এ ছাড়া, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের বিএনপির নির্বাহী কমিটি ও জেলা কমিটির সভাপতিরাসহ মোট ৮৫ জন মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
সভায় শোকপ্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এবং সভা পরিচালনা করছেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
সহযোগিতায় আছেন, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন ও বেলাল আহমেদ।
বৈঠকের অন্য সদস্যরা হলেন, আবদুল খালেক, রফিক শিকদার, মঞ্জুরুল আহসান, জাহাঙ্গীর আলম, মমিনুল হক, এস এম কামাল উদ্দিন চৌধুরী, মোস্তফা খান সফরী, মাহবুব ইসলাম, মাহবুব কাজী রফিক, শেখ মো. শামীম, খন্দকার মারুফ হোসেন, একরামুল হক বিপ্লব, সাবরা, আলাউদ্দিন হেনা, জিয়াউদ্দিন, সালাউদ্দিন ভূইয়া শিশির, জিল্লুর রহমান, সিরাজুল হক, রশিদুজ্জামান মিল্লাত, সুলতান মাহমুদ বাবু, মাহমুদুল হক রুবেল, ইকবাল হোসেন, রফিককুল ইসলাম ইলালী, লায়লা বেগম, শামসুজ্জামান মেহেদী, আরিফা জেসমিন, রাবেয়া আলী, ডাক্তার আনোয়ার হোসেন, মোতাহার হোসেন তালুকদার, মো. ইকবাল, মিজানুর রহমান চৌধুরী, আরিফুল হক চৌধুরী, শাহরিয়ার হোসেন চৌধুরী, আবু কাহেরে শামীম, শাহ মোস্তফা, মজিবুর রহমান, হাসনা আক্তার সানু, গোলাম হায়দার, কাজী মফিজুর রহমান, ফোরকান ই আলম, সাচিং প্রু জেরী, মামুনুর রশিদ মামুন, হুম্মাম কাদের, ডাক্তার মাজহারুল ইসলাম, সুশীল বড়ুয়া, বজলুল করিম চৌধুরী আবেদ, মশিউর রহমান, ডাক্তার শাহাদাত হোসেন, শাহ আলম, আবু সুফিয়ান, ন্যামাসিং মাহফুজল্লাহ ফরিদ, জেড এখন মর্তূজা চৌধুরী তুলা, এ জেড এম রেজওয়ানুক হক, আখতারুজ্জামান মিয়া, বিলকিস ইসলাম, সাইফুর রহমান রানা, আমিনুল ইসলাম, মীর্জা ফয়সাল, ফরহাদ হোসেন আজাদ, হাসান রাজিব প্রধান, জহিরুল বাচ্চু, মো. শামসুজ্জামান সাবু ও গফুর সরকার প্রমুখ।