বিএনপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ষষ্ঠ দিনের সভা চলছে
দলের কর্মপন্থা ঠিক করতে ধারাবাহিক বৈঠকের ষষ্ঠ্য দিনে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ছাড়াও সভায় আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়েছেন। বিভিন্ন পর্যায়ের মোট ৮৬ জন আজকের বৈঠকে উপস্থিত আছেন।
বৈঠকে উপস্থিত অন্য সদস্যরা হলেন, নজরুল ইসলাম মোল্লা, নাজিম উদ্দীন আলম, হাফিজ ইব্রাহিম, আবুল হোসেন, মেসবাহউদ্দিন ফরহাদ, আব্দুস সোবহান, গাজী নুরুজ্জামান বাবুল,আলমগীর হোসেন, হাসন মামুন, রফিক ইসলাম মাহতাব, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, গোলাম নবী আলমগীর, নাসের রহমতুল্লাহ, এলিজা জামান,কামরুল ইসলাম সজল, ডাক্তার শহীদ হাসান, আব্দুর রশিদ চুন্নু মিয়া, মাসুদ অরুণ, শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, শহীদুজ্জামান বল্টু, আব্দুল ওয়াহাব,শাহানা রহমান রানী, ট এস আইয়ুব, আবুল হোসেন আজাদ, মতিউর রহমান ফরাজি, বিশ্বাস জাহাঙ্গীর আলম, শেখ মজিবুর রহমান, অহিদুজ্জামান দীপু, সাহাবুজ্জামান মোর্তজা, শফিকুল আলম, মনা, মনিরুজ্জামান মনি, কাজী আলাউদ্দিন, ডাক্তার শহীদুল আলম, মীর রবিউল ইসলাম লাভলু,খান রবিউল ইসলাম রবি,সৈয়দ সাবেরুল হক সাবু,সাবরা নাজমুল মুন্নী, ফরিদা ইয়াসমিন, রাগিব রউফ চৌধুরী, আবু সাঈদ, আয়েশা সিদ্দিকা মনি, নার্গিস ইসলাম, এ টি এম আকরাম হোসেন তালিম, ইফতেখার আলী,হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান হারিছ, লাভলী রহমান, আলী আজগর হেনা, শামসুল আলম প্রামাণিক, এ কে এম মতিউর রহমান মন্টু, এম আকবর আলী, এ কে এম সেলিম রেজা হাবিব, সিরাজুল ইসলাম সরদার, আব্দুল মতিন, আবু বকর সিদ্দিক, জয়নাল আবেদীন চান, গোলাম মোহাম্মদ সিরাজ, সীনকী ইমাম খান, জহুরুল ইসলাম বাবু এ কে এম আনোয়ারুল ইসলাম, সাইদুর রহমান বাচ্চু, ফয়সাল আলীম, রমেশ দক্ত, দেবাশীষ মধু রায়,আনোয়ার হোসেন বু্লু, রোমানা মাহমুদ, শামসুল হক প্রমুখ।