বিকেল ৩টায় এভার কেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ মঙ্গলবার দুপুর ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করানো হবে৷

তিনি বলেন, 'সব পরীক্ষা সম্পন্ন করতে না পারলে হাসপাতালে থেকে তিনি চিকিৎসা নিতে পারেন।'