মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আজ বুধবার সকালে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। রিপোর্ট হাতে পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। রাত ১২টার দিকে ব্যথার তীব্রতা বেড়ে গেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানো হলে রিপোর্ট হেজি আসে। ব্লাড প্রেসারও হাই ছিল। এরপর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক।

মির্জা আব্বাস ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, বলেন রফিকুল ইসলাম।