সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে।

শায়রুল কবির খান আরও বলেন, তারা দুজনই বাসায় আছেন। চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।