বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৬, শনাক্ত ২৩.৭৪ শতাংশ
প্রতীকী ছবি
বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। আজ রোববার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৬ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এদের মধ্যে তিন জন অন্য জেলার বাসিন্দা। বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৭৭টি নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২৩ জন।