কণ্ঠশিল্পী ইমরানের বাবা আর নেই
শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ইমরানের বাবা মোজাম্মেল হক মারা গেছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১২ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৫ পূর্বাহ্ন
কুমার বিশ্বজিতের ‘জোছনার বর্ষণে’
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের নতুন একটি গানের মিউজিক ভিডিও “জোছনার বর্ষণে” প্রকাশিত হয়েছে অনলাইনে।
১২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪২ পূর্বাহ্ন
সব প্রজন্মের শ্রোতাদের জন্যে সাবিনা ইয়াসমিন
স্বনামধন্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন প্রখ্যাত সুরকার শহীদ আলতাফ মাহমুদের কালজয়ী ১০টি গান নিয়ে একটি সংকলনের কাজ শুরু করেছেন।
১১ সেপ্টেম্বর ২০১৭, ০১:০৭ অপরাহ্ন
পরিবর্তনের হাওয়ায় বাংলা গান
ঈদুল আজহার প্রথমদিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত গান বাংলার পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন "উইন্ড অব চেঞ্জ"–এর দ্বিতীয় মৌসুম। এটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায়। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীদের সঙ্গে দেশের স্বনামধন্য, জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। "উইন্ড অব চেঞ্জ সিজন–২"-এর সংগীত ও অনুষ্ঠান পরিচালক হিসেবে রয়েছেন কৌশিক হোসেন তাপস এবং শিল্প নির্দেশনায় ফারজানা মুন্নী। কৌশিক হোসেন তাপসের সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের পক্ষ থেকে শাহরিয়ার কবির হিমেল।
২ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২৭ পূর্বাহ্ন
ঈদে তাহসানের নতুন একক ‘অভিমান আমার’
তাহসানের সপ্তম একক অ্যালবাম “অভিমান আমার” প্রকাশিত হচ্ছে এবারের ঈদে। অ্যালবামের গানগুলো জিপি মিউজিকে শুনতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর থেকে।
৩১ আগস্ট ২০১৭, ০৪:৫০ পূর্বাহ্ন
এক নজরে আব্দুল জব্বার
বরেণ্য কণ্ঠশিল্পী আব্দুল জব্বার আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বরেণ্য এই শিল্পী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো পাঠকদের কাছে:
৩০ আগস্ট ২০১৭, ১১:৪৮ পূর্বাহ্ন
মিনারের ‘খেয়াল’
“ঝুম” ও “আহারে”-খ্যাত কণ্ঠশিল্পী মিনারের নতুন একটি গান “খেয়াল” প্রকাশিত হবে এবারের ঈদে। গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত করেছেন জেকে মজলিশ। গানটি সিডি প্লাসের প্রযোজনায় প্রকাশ হবে।
৩০ আগস্ট ২০১৭, ০৫:৫৪ পূর্বাহ্ন
চলে গেলেন সংগীতশিল্পী আব্দুল জব্বার
চলে গেলেন “জয় বাংলা বাংলার জয়”, “ওরে নীল দরিয়া”, “সালাম সালাম হাজার সালাম” - এমনই অনেক কালজয়ী গানের কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। তাঁর বয়স হয়েছিলো ৮০।
৩০ আগস্ট ২০১৭, ০৪:৫৩ পূর্বাহ্ন
জেমস বন্ডের থিম সং-এ বিয়ন্সে
জেমস বন্ডের নিজের জনপ্রিয়তার সঙ্গে যোগ হতে যাচ্ছে সংগীতশিল্পী বিয়ন্সের জনপ্রিয়তাও। বন্ড সিরিজের প্রযোজকরা এই ভেবে আনন্দিত যে, বিশ্বব্যাপী বিয়ন্সের ভক্তরা যদি যোগ দেন বন্ডের দলে, তাহলে লাভের সম্ভাবনাই বেশি।
২৮ আগস্ট ২০১৭, ০৯:৫৪ পূর্বাহ্ন
গ্যারেজ মিস্ত্রী থেকে গীতিকার, গুলজার!
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামের একটি গুড়ের ভাণ্ড মাথায় নিয়ে ঘুরছি, সেখান থেকে মাঝে মাঝে কিছু গুড় গড়িয়ে পড়ছে মুখে, ঠোঁটে; জিভ দিয়ে টেনে সেটাই খেয়ে নিচ্ছি। তাতেই যেন অমৃত লাগছে আমার – এই মুহূর্তের উপমহাদেশে অন্যতম স্বনামধন্য ভারতীয় গীতিকার গুলজার এভাবেই তাঁর নিজের সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্কের ব্যাখ্যা করলেন। শনিবার সন্ধ্যায় (২৬ আগস্ট) গুলজারের লেখা “পান্তাভাতে” ও “প্লুটো” উর্দু বই দুটির বাংলা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং লেখক, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা।
২৭ আগস্ট ২০১৭, ১০:২৫ পূর্বাহ্ন
জীবনের কিছু বিষয় না বলাই ভালো: আইয়ুব বাচ্চু
অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। ১৯৯১ সালে শুরু হওয়া জনপ্রিয় ব্যান্ড এলআরবি-র লিড গিটারিস্ট এবং ভোকাল ছিলেন। গত ১৬ আগস্ট তিনি শেষ জন্মদিন পালন করেন। গত বছর জন্মদিন উপলক্ষে দ্য ডেইলি স্টার অনলাইনকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। কথা বলেছিলেন জীবন-মৃত্যু নিয়ে। আজ সবাইকে ছেড়ে চলে গেলেন।
১৬ আগস্ট ২০১৭, ০৮:১২ পূর্বাহ্ন
কুসুম শিকদারকে আইনি নোটিশ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুসুম শিকদারের গাওয়া “নেশা” গানটি ইউটিউব থেকে সরানোর জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে।
১৩ আগস্ট ২০১৭, ১২:৪৮ অপরাহ্ন
৬০ এর দশকে আসিফ-পপি
ষাটের দশকের হিরোদের স্টাইলে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর এবং অভিনেত্রী পপি থাকছেন সেই সময়ের নায়িকা হিসেবে।
১১ আগস্ট ২০১৭, ০৭:১৫ পূর্বাহ্ন
ইউরোপ সফরের আগে প্রকাশ পেল রনি উডের ক্যান্সারের খবর
এ বছরে ইউরোপ সফরের আগেই প্রকাশ পেল ফুসফুসের ক্যান্সারে ভুগছেন সংগীতদল রোলিং স্টোন-এর গিটারিস্ট রনি উড। তবে তাঁর শরীর ভালো আছে।
৮ আগস্ট ২০১৭, ০১:১৫ অপরাহ্ন
এখনো আইসিইউতে কণ্ঠশিল্পী আবদুল জব্বার, পরিবারের আক্ষেপ
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠশিল্পী আবদুল জব্বারের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। কারো কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না বলে আক্ষেপ শিল্পীর পরিবারের।
৭ আগস্ট ২০১৭, ১২:০৭ অপরাহ্ন
ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হলো যে ভিডিওটি…
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হলো যে ভিডিওটি তার নাম “ডেসপাসিতো”। অতীতের সব রেকর্ড ভেঙ্গে লুই ফনসি এবং ড্যাডি ইয়াঙ্কির এই স্পেনিশ মিউজিক ভিডিওটি আজ (৭ আগস্ট) পর্যন্ত পেয়েছে চারশো কোটির বেশি দর্শক।
৭ আগস্ট ২০১৭, ০৯:০৩ পূর্বাহ্ন
আইসিইউতে কণ্ঠশিল্পী আবদুল জব্বার
“জয় বাংলা বাংলার জয়”, “ওরে নীল দরিয়া”, “সালাম সালাম হাজার সালাম”- এমনই অনেক কালজয়ী গানের কণ্ঠশিল্পী আবদুল জব্বার অনেক দিন থেকে অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি রয়েছেন।
৩ আগস্ট ২০১৭, ১২:৪৩ অপরাহ্ন
রুনা লায়লার প্রথম সুর কণ্ঠে নিলেন আঁখি আলমগীর
বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর ৫২ বছরের দীর্ঘ সংগীতজীবনে প্রথমবারের মতো কোন গানের সুর করলেন। এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর।
২ আগস্ট ২০১৭, ০৭:০৪ পূর্বাহ্ন
নতুন গানে ফকির আলমগীর
“ও সখিনা”-খ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আসছেন নতুন রূপে। দীর্ঘ বিরতির পর তাঁর নতুন অ্যালবাম “ওল্ড ইজ গোল্ড” প্রকাশ পেতে যাচ্ছে।
২৮ জুলাই ২০১৭, ০৬:১৭ পূর্বাহ্ন
গুজবেই বরং কষ্ট পাচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়
এ বছর ৪ অক্টোবর ৮৫ বছর অতিক্রম করে ৮৬ তে পা দেবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। “কে তুমি আমারে দেখো”, “তুমি না হয় রাখিতে কাছে”, “ঝিকিমিকি তাঁরা”, “ওগো মোর গীতিময়” কিংবা “তীর বেঁধা পাখি” - গানের মতো অসংখ্য গান গেয়ে আজও বাঙালির মনে-অস্তিত্বে মিশে আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
২৮ জুন ২০১৭, ১১:৪৬ পূর্বাহ্ন