‘সলিল চৌধুরীর সুরে একটি গান করার খুব ইচ্ছা ছিলো’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার গাওয়া অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কয়েকটি হলো- ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘সূর্যোদয়ে তুমি’, ‘চোক্ষের নজর এমনি কইর‌্যা’, ‘এমন তো প্রেম হয়’, ‘কেউ কোনোদিন আমারে তো কথা দিল না’, ‘সখী চলো না’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যেও না সাথী’, ‘চলে যায় যদি কেউ’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আছেন আমার মোক্তার’, ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’ এবং ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’।
৭ জানুয়ারি ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন

‘গান আমার কাছে বেঁচে থাকার নিঃশ্বাস’

ফাহমিদা নবী বিখ্যাত সংগীত শিল্পী মাহমুদুন্নবীর যোগ্য কন্যা। গানের ভুবনেই তার পথচলা। গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আরও অনেক পুরস্কার ঘরে এনেছেন গান গেয়ে।
৪ জানুয়ারি ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন

সায়ানের লেখা-সুরে ২টি গান নিয়ে কাজ করছি: শুভ

জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ানের লেখা ও সুর করা দুটি গানের সংগীতায়োজন করছেন রাজশাহীর শুভ সুলতান।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ পূর্বাহ্ন

মাইলসকে প্রাণ ভরে শুনলেন ভক্তরা

দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস পার করলো চার দশক। গান নিয়ে ওয়ার্ল্ড ট্যুর শেষে জমকালো এক কনসার্টের মাধ্যমে ৪০ বছরের এই পথচলা উদযাপনের ইতি টানলো দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদলটি।
২৫ ডিসেম্বর ২০১৯, ১০:১০ পূর্বাহ্ন

‘তু হিন্দু বনেগা, না মুসলমান বনেগা…’

সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে যখন ধর্মান্ধতা নিয়ে একধরনের উন্মাদনা চলছে তখন ইউটিউবে যে কয়টি গান সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়া উপমহাদেশ থেকে খোঁজা হয়েছে তা হলো ‘তু হিন্দু বনেগা, না মুসলমান বনেগা; ইনসান কী আওলাদ হ্যায় ইনসান বনেগা।’
২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ পূর্বাহ্ন

এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে

চিকিৎসা চলছে এন্ড্রু কিশোরের। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।
১৪ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন

‘প্রথম প্লেব্যাক করে একশ টাকা সম্মানী পেয়েছিলাম’

বাংলাদেশের সংগীত জগতে মো. খুরশীদ আলম এক অতি পরিচিত নাম। খ্যাতিমান এই শিল্পী ৫০ বছরেরও বেশি সময় ধরে গানের জগতে বিচরণ করছেন। কেবল প্লেব্যাকে তার ৫০ বছর পূর্ণ হয়েছে এ বছর। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার, যেগুলোর বেশিরভাগই সিনেমায় ব্যবহার করা হয়েছে। পেয়েছেন একুশে পদক। খুরশীদ আলম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তার জীবনের অনেক কথা।
৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৯ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্চুর রূপালী গীটার সম্মাননা চালু

ব্যান্ড ফেস্ট-এর ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল (১ ডিসেম্বর)। এবারের ব্যান্ড ফেস্টের কেন্দ্রে ছিলেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। যার হাত ধরে চ্যানেল আই চত্বরে পাঁচ বছর আগে শুরু হয়েছিলো এই অনুষ্ঠান।
২ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ অপরাহ্ন

এন্ড্রু কিশোরকে নিয়ে প্রতারণার ফাঁদ!

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্যে আর্থিক সহায়তা চেয়ে ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে।
৩০ নভেম্বর ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন

এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য প্রয়োজন আরও ২ কোটি টাকা

গত ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বনামধন্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সেখানের আড়াই মাসের চিকিৎসায় শিল্পীর অবস্থা এখন ভালোর দিকে।
২৪ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ পূর্বাহ্ন

সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ‘গোলাপি টেস্টে’ রুনা লায়লা

কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল (২২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোলাপি টেস্ট’ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির ম্যাচটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।
২১ নভেম্বর ২০১৯, ০৯:২৬ পূর্বাহ্ন

‘অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালোলাগাটা বিসর্জন দেইনি’

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠের গান শ্রোতারা পছন্দ করেন সবসময়। জনপ্রিয় কণ্ঠশিল্পী তার সংগীতে সফলতার সংজ্ঞা, অনুপ্রেরণা আর নতুন কণ্ঠশিল্পীদের জন্য প্রয়োজনীয় অনেক কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
১৮ নভেম্বর ২০১৯, ০৬:০১ পূর্বাহ্ন

ভাঙল সুরের মেলা

‘শেকড়ের গানে বিশ্বব্যাপী পৌঁছে যাক শান্তির বার্তা’- এমন প্রত্যাশা নিয়েই শেষ হলো ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের পঞ্চম আসর।
১৭ নভেম্বর ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন

‘গান না থামিয়ে আমি মাছিটা গিলে ফেললাম’

চার বছর বয়সে গান শেখা শুরু, ছয় বছর বয়সে প্রথম স্টেজে গান পরিবেশন, নয় বছর বয়সে আন্তঃস্কুল সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ। সেই প্রতিযোগিতায় বাজিমাত অর্থাৎ প্রথমস্থান অধিকার। মাত্র বারো বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন পাকিস্তানি চলচ্চিত্রে। সেটিও ১৯৬৫ সালের কথা। সেই যে শুরু, চলছে এখনো। তার কণ্ঠের জাদু দিয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের কোটি দর্শককে এখনো সুরের আবেশে ভাসিয়ে যাচ্ছেন।
১৭ নভেম্বর ২০১৯, ০৫:৩৯ পূর্বাহ্ন

দেশ-বিদেশের লোকজ সুরের মেলবন্ধন

‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯’ তিনদিনের এই উৎসবের দ্বিতীয় দিনেও যেনো মাটির গানে মেতে উঠলো উপস্থিত দর্শক শ্রোতারা। একদিকে স্বদেশের হৃদয় জাগানিয়া গান, অন্যদিকে পাকিস্তান ও মালির লোকজ সুরে যেনো মেলবন্ধন গড়ে উঠলো গতকাল (১৫ নভেম্বর) রাতের লোক সংগীত উৎসব মঞ্চে।
১৬ নভেম্বর ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ন

সুরের মূর্ছনায় মাতলো শহর

সুরের মূর্ছনায় মেতে উঠলো রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়াম। কার্তিকের জোছনামাখা রাতে শুরু হওয়া শেকড়লগ্ন গান ও নৃত্যের জমজমাট সমাহার মুগ্ধতা ছড়ায় দর্শক-শ্রোতাদের মনে।
১৫ নভেম্বর ২০১৯, ০৪:৫৯ পূর্বাহ্ন

ফোকফেস্টের পঞ্চম আসর মাতাবেন যারা

আজ ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের পঞ্চম আসর। তিনদিনব্যাপী এ আয়োজন চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বিভিন্ন দেশের লোকসংগীত।
১৪ নভেম্বর ২০১৯, ০৭:১৩ পূর্বাহ্ন

সিঙ্গেল কী না বিষয়টি গোপন রাখতে চাই: হাবিব ওয়াহিদ

কয়েকদিন আগে হাবিব ওয়াহিদের নতুন গান ‘আবার কোনোদিন’ প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল এইচ ডব্লিউ প্রডাকশন হাউসের ব্যানারে। প্রকাশিত নতুন গানের পাশাপাশি ভালোলাগা-মন্দলাগা ও নানান বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা বলেছেন হাবিব ওয়াহিদ।
১৩ নভেম্বর ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন

কেটি পেরির জন্যে করণ জোহরের পার্টি

তৃতীয়বারের মতো ভারতে গেলেন আমেরিকান পপতারকা কেটি পেরি। তার সম্মানে একটি বিশেষ পার্টির আয়োজন করতে যাচ্ছেন করণ জোহর।
১৩ নভেম্বর ২০১৯, ০৬:৪৫ পূর্বাহ্ন

লতা মুঙ্গেশকর আইসিইউতে

কিংবদন্তী সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
১১ নভেম্বর ২০১৯, ০১:১৭ অপরাহ্ন