কী থাকছে ঈদের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে

স্টার অনলাইন রিপোর্ট

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। 

জেনে নেয়া যাক কী থাকছে ঈদের 'আনন্দমেলা' অনুষ্ঠানে। 

অনুষ্ঠানে থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। 

২০২৬ সালের ঈদুল ফিতরের আনন্দ মেলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
২০২৬ সালের ঈদুল ফিতরের আনন্দ মেলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

 

সংগীত পরিবেশনায় থাকছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির ও চিরকুট ব্যান্ড। 

দীর্ঘদিন পর একসঙ্গে মনির খান ও কনকচাঁপা গাইবেন ‘প্রেমের তাজমহল’ গানটি।

এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো।

২০২৬ সালের ঈদুল ফিতরের আনন্দ মেলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
২০২৬ সালের ঈদুল ফিতরের আনন্দ মেলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কৌতুক পরিবেশন করবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে “রমজানের ঐ রোজার শেষে”, বিশেষ জিঙ্গেল ও নাটিকা। 

এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ।  

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার।