সিলেট সীমান্তে ৪.৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ সারা দেশ
প্রতীকী ছবি | সংগৃহীত
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়।
এর আগে গত ৮ জুন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। সেটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।