ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫০ জন মারা গেছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন।
চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।