সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ হেক্টর জমির বাদাম
ভারী বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের হাওরে ফসলহানি হয়েছে। কিছু ধান তোলা সম্ভব হলেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বাদাম চাষিরা। এখনও অপরিপক্ক বাদাম গাছ তলিয়ে গেছে বন্যার পানিতে।
২১ মে ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন
দীর্ঘায়িত হচ্ছে বন্যা, ত্রাণের জন্য বাড়ছে হাহাকার
শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এ অবস্থায় বন্যাকবলিত এলাকায় ত্রাণের জন্য হাহাকার বাড়ছে।
২০ মে ২০২২, ০৬:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জে ২ আশ্রয়কেন্দ্রে পৌঁছেনি ত্রাণ, নেই বিশুদ্ধ পানির সুবিধা
উজান থেকে নেমে আসা ঢলে ও অবিরাম বৃষ্টিতে হাওরের পানি উপচে ঢুকে পড়ছে বিভিন্ন এলাকায়। নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন বন্যার্তরা। তবে সুনামগঞ্জ সদর উপজেলার দুটি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত পৌঁছেনি কোন ত্রাণ। পানিবন্দী অধিকাংশ মানুষ খাবার, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
২০ মে ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন
ত্রাণের অপেক্ষায় দোয়ারাবাজারের ৪ গ্রামের বন্যার্তরা
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী-হাওরে পানি বৃদ্ধি পেয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। সুনামগঞ্জের যেদিকে দেখা যায়, সেদিকেই পানি আর পানি। এতে গত ৫ দিন ধরে চরম দুর্ভোগে থাকলেও, ত্রাণের আশায় অপেক্ষা করছেন হাওরের প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তরা।
২০ মে ২০২২, ১২:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জে ৬৫০ হেক্টর জমির ধান পানির নিচে
‘প্রথমে হাওর জুড়িয়া পানি আইলো, তাড়াহুড়া করিয়া গিয়া ধান কাটলাম, এখন গেল ২ দিনের মেঘে ঘরেও পানি আইয়া কাটা ধানও নষ্ট করি দিসে, আমরা বিপদও পড়ছিরে বাবা এখন এই ভিজা ধান কিলান কিতা করতাম বুঝিয়া উঠতে পাররাম না।’
২০ মে ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
পাবনায় ৫ শতাধিক বিঘা জমির ধান পানির নিচে, মিলছে না শ্রমিক
বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পাবনার বেড়া ও সাথিয়া উপজেলার বিস্তীর্ণ বিল এলাকা। এসব জলাবদ্ধ বিলের জমিতে পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছে কৃষকরা।
২০ মে ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন
সিলেটে ৩ নদীর মোহনায় বাঁধে ভাঙন
সিলেট ও সুনামগঞ্জের ৪টি পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় কিছুটা স্বস্তি আসলেও আরও বৃষ্টি ও দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কায় আছেন বানভাসি মানুষ।
২০ মে ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানি ৩-৪ ইঞ্চি কমেছে
সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলায় বন্যার পানি ৩ থেকে ৪ ইঞ্চি কমেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ।
২০ মে ২০২২, ০৪:০৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জে বন্যার পানির চাপে ভেঙে পড়ল সেতু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাম নগের এলাকায় বন্যার পানির চাপে একটি সেতু ভেঙে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের এ সেতুটি ভেঙে যায়।
১৯ মে ২০২২, ০২:১৫ অপরাহ্ন
কলাপাড়ায় বেড়িবাঁধে ভাঙন, দুর্ভোগে নদী পাড়ের মানুষ
পাঁচ সদস্যের পরিবার নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীর আধা বিধ্বস্ত বেড়িবাঁধের ওপর বসতি গড়েছিলেন মৎস্যজীবী জাহাঙ্গীর শিকদার। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বাঁধটির প্রায় ৫০০ ফুট অংশ ভেসে গেছে। এ অবস্থায় পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
১৯ মে ২০২২, ১২:০২ অপরাহ্ন
আগাম বন্যায় সিলেট-সুনামগঞ্জে বন্ধ প্রায় ৯০০ শিক্ষাপ্রতিষ্ঠান
ধারাবাহিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ অবস্থায় এই দুই জেলার শিক্ষা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
১৯ মে ২০২২, ০৬:৫৪ পূর্বাহ্ন
পটুয়াখালীতে অশনির প্রভাবে ৯ কোটি টাকার ফসলহানি
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ফসলের যে ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য নিরূপণ করেছে পটুয়াখালীর কৃষি বিভাগ। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, ক্ষতির এই পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। ১ হাজার ৫৫ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
১৮ মে ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ন
বন্যায় সিলেট নগরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৫৪ হাজার পরিবার
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা ও উপচে পড়া সুরমা নদীর পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে সিলেট নগরে বিপর্যয় নেমে এসেছে। দুর্ঘটনা এড়াতে নগর ও নগরের উপকন্ঠের বিভিন্ন এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।
১৮ মে ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন
সিলেটে বন্যায় বিপর্যস্ত ১৩ লাখ মানুষ, সুনামগঞ্জেও বাড়ছে দুর্ভোগ
সুরমা, কুশিয়ারা ও সারি-গোয়াইন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
১৮ মে ২০২২, ০৩:৫১ পূর্বাহ্ন
টানা বৃষ্টিতে সিলেটে আগাম বন্যা, বিপর্যস্ত জনজীবন
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গত ১২ মে থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে টানা বৃষ্টিপাতে সিলেট ও সুনামগঞ্জের আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১৭ মে ২০২২, ০৬:২২ পূর্বাহ্ন
অঙ্কুরিত হতে শুরু করেছে খেতে কেটে রাখা ধান, কৃষকের মাথায় হাত
ঘূর্ণিঝড় অশনির কারণে টানা কয়েকদিন বৃষ্টিতে ভিজে খেতে কেটে রাখা ধান রোদ না পেয়ে অঙ্কুরিত হতে শুরু করেছে। ফলে কৃষকদের মাথায় হাত পড়েছে। তাদের সকল শ্রম ও চেষ্টা বিফলে যেতে বসেছে। এতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। খেতের ফসল ঘড়ে তুলতে না পেরে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন তারা।
১৩ মে ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
বন্যার আগেই তিস্তায় পাউবো’র বাঁধে ধস, শঙ্কায় শতাধিক পরিবার
১০ মাস আগে সংস্কার করা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ধস দেখা দেওয়ায় বসতভিটা, আবাদি জমি ও স্থাপনা হারানোর শঙ্কায় শতাধিক পরিবার। বন্যা শুরুর আগেই সংস্কারকৃত বাঁধে ধস দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ গ্রামে তিস্তাপাড়ের বাসিন্দারা। তারা বলছেন, গত বছর বাঁধের সংস্কার কাজ সঠিকভাবে করা হলে এত তাড়াতাড়ি ধস দেখা দিতো না।
১৩ মে ২০২২, ০৪:৫৭ পূর্বাহ্ন
অশনির দাপট শেষ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নেই
ঘূর্ণিঝড় অশনির দাপট ভারতে প্রায় শেষ হয়ে গেছে। ঝড়টি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে।
১২ মে ২০২২, ০৬:০৬ পূর্বাহ্ন
উত্তর-পূর্বাঞ্চলে বাড়ছে নদীর পানি, সিলেট-সুনামগঞ্জে বন্যার সম্ভাবনা
ঘূর্ণিঝড় অশনির অগ্রভাগের প্রভাবে দেশের আকাশে বজ্র মেঘের সৃষ্টি হয়েছে। যে কারণে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝরছে বৃষ্টি। পূর্বাভাস বলছে, আরও অন্তত ৭২ ঘণ্টা এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোতে পানির সমতল বাড়তে শুরু করেছে। ফলে ওই অঞ্চলে অকস্মাৎ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।
১১ মে ২০২২, ১০:০৭ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ৩ ঘণ্টায় ২০.৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পটুয়াখালীতে ভারী বর্ষণ অব্যাহত আছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ২০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
১১ মে ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন