মা হারানো হনুমান শাবকটিও চলে গেল

মায়ের মৃত্যুতে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকা চশমাপড়া হনুমান শাবকটি মারা গেছে।
৯ মার্চ ২০২২, ০৬:০৪ পূর্বাহ্ন

পার্বত্য অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য তৈরির সুপারিশ

দেশের পার্বত্য অঞ্চলের বনে রয়েল বেঙ্গল টাইগারের জন্য অভয়ারণ্য সৃষ্টি করার সুপারিশ করেছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা বেঙ্গল টাইগারের উপযোগী কি না, তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলেছে কমিটি।
৮ মার্চ ২০২২, ০৪:২৭ অপরাহ্ন

সাভারে ট্যানারি বন্ধে অ্যাকশন শুরু হয়েছে: সংসদীয় কমিটি 

সাভারে ট্যানারি বন্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আজ মঙ্গলবার এক বৈঠকে জানিয়েছে। দূষণের দায়ে ইতোমধ্যে ৭টি ট্যানারির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
৮ মার্চ ২০২২, ০৪:০২ অপরাহ্ন

খাল ভরাট করে হাউজিং প্রকল্প: ইউপি চেয়ারম্যানের ড্রেজার জব্দ

সাভারে খাল, কৃষিজমি ও জলাশয় ভরাট করায় উপজেলার বনগাঁও ইউনিয়নে দুটি হাউজিং প্রকল্পে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বনগাঁও ইউনিয়নের চেয়ারম‍্যান সাইফুল ইসলামের ২টি ড্রেজার এবং ও ৪০০ ফুট পাইপ জব্দ করা হয়।
৮ মার্চ ২০২২, ০৩:২৪ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক নিষিদ্ধ করার আহ্বান সিসিএনএফের

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক নিষিদ্ধ করা ও পরিবেশ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে সেখানে কর্মরত এনজিও এবং সুশীল সমাজের নেটওয়ার্ক কক্সবাজার সিভিল সোসাইটি এন্ড এনজিও ফোরাম (সিসিএনএফ)।
৬ মার্চ ২০২২, ০৬:২৭ অপরাহ্ন

করমজলে ৩৪টি ডিম দিলো বিরল কচ্ছপ বাটাগুর বাসকা

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারও ডিম দিয়েছে বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপ। রোববার সকালে বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি পুকুরের পাশে একটি কচ্ছপ ৩৪টি ডিম দেয়। বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলোকে ইনকিউবেশনে (বালিতে) রাখা হয়েছে।
৬ মার্চ ২০২২, ০২:৪৭ অপরাহ্ন

বরগুনায় ‘ট্র্যাকিং ডিভাইস’ লাগানো কচ্ছপ উদ্ধার

বরগুনায় পায়রা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে। কচ্ছপটির খোলসে একটি ডিভাইস লাগানো আছে। এটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস বলে ধারণা করছেন বন বিভাগের কর্মকর্তারা।
৬ মার্চ ২০২২, ০২:০৭ অপরাহ্ন

বন বিভাগের ‘সুফল’ প্রকল্প বিফল

চট্টগ্রামের উত্তর কাট্টলী উপকূলীয় এলাকায় নয় মাস আগে ৩৭ হাজার ৫০০ ঝাউ গাছের বন থাকলেও বনকর্মীদের অবহেলায় সরকারের এই বনায়ন কর্মসূচী ব্যর্থতায় পরিণত হয়েছে।
৬ মার্চ ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন

লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৭০ ইটভাটার ১৩০টিই অবৈধ

লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৪টি উপজেলায় ইটভাটা রয়েছে ১৭০টি। এর মধ্যে ৪০টি ইটভাটার বৈধতা থাকলেও বাকি ১৩০টি চালানো হচ্ছে অবৈধভাবে।
৫ মার্চ ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ন

পশুর নদীতে ৬০০ টন কয়লা বোঝাই কার্গো ডুবি

বাগেরহাটের মংলার পশুর নদীতে প্রায় ৬০০ টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
৫ মার্চ ২০২২, ০২:৫৫ পূর্বাহ্ন

মা হারানো হনুমান শাবকটির চোখে অনবরত অশ্রু ঝরছে

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া রেস্ট হাউসের কাছে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি চশমাপরা হনুমান মারা গেছে। এসময় হনুমানটির সঙ্গে ছিল ৩ দিনের একটি শাবক। শাবকের সামনেই মা হনুমানের মৃত্যু হয়।
৪ মার্চ ২০২২, ০২:৫৫ অপরাহ্ন

বন্যপ্রাণী পৃথিবীকে বাঁচিয়ে রাখছে

‘সারভাইভ্যাল অব দ্য ফিটেস্ট’ বা ‘যোগ্যতমের টিকে থাকা’ এই বৈজ্ঞানিক তত্ত্ব অধিকাংশ মানুষ না জেনে, আংশিক জেনে, অস্পষ্ট জেনে বা না বুঝে হরহামেশা ব্যবহার করেন। ফসলের খেত থেকে বিশ্ববিদ্যালয়ের দালান পর্যন্ত অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, যাদের অনেকের ধারণা নেই এই তত্ত্বটি মূলত প্রাকৃতিক নির্বাচন, প্রাণিজগতের বিবর্তন এবং বাস্তুতন্ত্রের জটিল সম্পর্কের সঙ্গে জড়িত। এমনকি তাদের অধিকাংশই ডারউইনের মূল লেখা বা তার কোনো বইও কোনোদিন ঘেঁটে দেখার দায় অনুভব করেননি। অধিকাংশই অন্যের কাছে এটি শুনেছেন, অনেকটাই বানর থেকে মানুষ এসেছে এমন ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ গোছের। এভাবেই কানকথা হতে হতে একটা লম্বা সময় জুড়ে এর মানে পাল্টেছে। শুধু কাল ও দেশের গণ্ডিতে কেবল নয়, পাল্টেছে মনোজগতেও। আর তাই এই বিশ্বনিখিলে প্রজাতি হিসেবে মানুষ ক্রমশই বাস্তুতন্ত্রে টিকে থাকার বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। গায়ের জোরে এই বৈজ্ঞানিক সত্য পাল্টে দিতে চাইছে।
৩ মার্চ ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন

এলপিজির দাম কেজি প্রতি ১২ দশমিক ১৫ টাকা বাড়ল

খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫১ টাকা বাড়িয়ে এক হাজার ২৪০ টাকা থেকে এক হাজার ৩৯১ টাকা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।
৩ মার্চ ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ন

চুয়াডাঙায় কুপিয়ে ও বিষ প্রয়োগে কুকুর, বনবিড়ালসহ ২১ প্রাণী হত্যা

চুয়াডাঙ্গায় মাত্র ৩ দিনের ব্যবধানে কুপিয়ে ও বিষ প্রয়োগ করে ১৫টি কুকুরসহ ৫টি বনবিড়াল ও একটি বিড়াল হত্যার ঘটনা ঘটেছে। এর ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন নির্মম কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।
৩ মার্চ ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার অবৈধ ৯৯ ইটভাটা বন্ধে আইনি নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯৯টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
২ মার্চ ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রভাব পড়বে না: রোসাটম

রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে বিলম্ব ঘটবে না বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রোসাটম।
১ মার্চ ২০২২, ০৩:৪০ অপরাহ্ন

লালমনিরহাটে সার্কাসের মত্ত হাতিটিকে চেনতানাশক দেওয়া হয়েছে

লালমনিরহাটে তাণ্ডব চালানো সার্কাসের হাতিটিকে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করা হয়েছে।
১ মার্চ ২০২২, ০২:২০ অপরাহ্ন

ধলেশ্বরী দূষণ: সাভারে ৭ ট‍্যানারি কারখানা বন্ধ

হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমণের মাধ্যমে ধলেশ্বরী নদী দূষণ করায় সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ৭টি ট‍্যানারি কারাখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
১ মার্চ ২০২২, ০২:০৯ অপরাহ্ন

আজ থেকে আরও ১ ঘণ্টা বেশি বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো আরও ১ ঘণ্টা বেশি সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার থেকে ৪ ঘণ্টার পরিবর্তে প্রতিদিন ৫ ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে।
১ মার্চ ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার মারা গেল লেমুর

জেব্রা, বাঘ আর সিংহের পর এবার একটি লেমুর মারা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। রোববার বিকেলে পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। চারটি লেমুরের মধ্যে এখন রয়েছে তিনটি।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২ অপরাহ্ন