মানিকগঞ্জে যমুনা, ধলেশ্বরীসহ অভ্যন্তরীণ নদীতে পানি বাড়ছে

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি মানিকগঞ্জের আরিচা পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৯ আগস্ট ২০২১, ০৩:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলে যমুনায় পানি বাড়ছে, ভাঙনে বিলীন অনেক স্থাপনা

উজানের ঢল ও ভারী বর্ষণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেই সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। 
২৯ আগস্ট ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পানিবন্দি মানুষের দুর্ভোগ

ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানি গত ১২ ঘণ্টায় কিছুটা কমলেও অপরিবর্তিত আছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি।
২৯ আগস্ট ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন

২ দিন পর বনে ফিরল খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা হাতির পাল

খাদ্যের সন্ধানে কক্সবাজারের চকোরিয়া উপজেলায় লোকালয়ে চলে আসা হাতির পাল দুই দিন পর বনে ফিরে গেছে। প্রায় ২০টি হাতির পাল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সুজাপুর গ্রামে বৃহস্পতিবার থেকে অবস্থান করছিল।
২৯ আগস্ট ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন

পদ্মায় বিলীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বার বার কর্তৃপক্ষকে বলার পরও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
২৯ আগস্ট ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন

পাচারের সময় চট্টগ্রামে ২ হাতি উদ্ধার

পাচারের সময় চট্টগ্রামের লোহাগড়া উপজেলা থেকে দুটি হাতি উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার সকালে বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৯ আগস্ট ২০২১, ০৪:৫১ পূর্বাহ্ন

এক মাসে ৮ বিদ্যালয় নদীগর্ভে, ঝুঁকিতে আরও ২৫টি

গত এক মাসে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের ভাঙনে নদীগর্ভে চলে গেছে আটটি প্রাথমিক বিদ্যালয় এবং ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি।
২৯ আগস্ট ২০২১, ০২:৫৩ পূর্বাহ্ন

পাবনা-সিরাজগঞ্জের বন্যা কবলিতদের হিসাব নেই স্থানীয় প্রশাসনের কাছে

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে, পদ্মা নদীতে পানি কমলেও, নদী তীরবর্তী জলাবদ্ধ এলাকাগুলোর বাসিন্দারা এখনও পানিবন্দী হয়ে আছেন। নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিচু এলাকা ও চর এলাকাগুলো এখন বন্যা কবলিত। তবে, মাঠ পর্যায় থেকে তথ্য না পাওয়ায় সিরাজগঞ্জ ও পাবনায় এখনও বন্যায় ক্ষতিগ্রস্তদের কোন হিসাব দিতে পারেনি স্থানীয় প্রশাসন।
২৮ আগস্ট ২০২১, ০৩:৪৩ অপরাহ্ন

গাইবান্ধায় বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্রের পানি, বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পানিতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে শুরু করেছে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১৯.৮২ অতক্রম করে ১৯.৮৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৮ আগস্ট ২০২১, ০৩:০৯ অপরাহ্ন

টাঙ্গাইলে যমুনার পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপরে

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টার মধ্যে নদীর পোড়াবাড়ী পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। পানি বেড়েছে যমুনার শাখা নদীগুলোতেও।
২৮ আগস্ট ২০২১, ০১:১০ অপরাহ্ন

পদ্মার ভাঙনের মুখে ২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কমিউনিটি ক্লিনিক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মার ভাঙন ঝুঁকিতে পড়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক। উপজেলার সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে ও চরহরিরামপুর ইউনিয়নের সবুল্লাহ শিকদারের ডাঙ্গী গ্রামে এ ভাঙন দেখা দিয়েছে।
২৮ আগস্ট ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন

বাড়ছে নদ-নদীর পানি, ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রাম-লালমনিরহাটে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা এবং সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া, আরও কিছু নদ-নদীর পানির সমতল বাড়ছে।
২৮ আগস্ট ২০২১, ০৭:১১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ধরলা পাড়েও নেই উন্নতি

বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢলের কারণে গত ১২ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি আরও ১৭ সেন্টিমিটার বেড়ে আজ শনিবার সকাল ৯টা থেকে কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে বিপৎসীমার (বিপৎসীমা ২৩ মিটার ৭০ সেন্টিমিটার) ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৮ আগস্ট ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, ফসল নষ্টের আশঙ্কায় কৃষক

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ, তলিয়ে গেছে এসব এলাকার ধান, সবজি ও বীজতলাসহ ফসলি জমি। 
২৭ আগস্ট ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন

ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।
২৭ আগস্ট ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন

লাঠিটিলায় সাফারি পার্কের সড়ক নির্মাণেই কাটা পড়বে ১০ হাজার গাছ: বেলা

বন্যপ্রাণীদের অভয়ারণ্য লাঠিটিলা সংরক্ষিত বনভূমিতে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। এছাড়া এত বড় প্রকল্পের জন্য শুধু সড়ক নির্মাণ করলেই প্রায় ১০ হাজার গাছ কাটা পড়বে বলেও জানিয়েছে বেলার প্রতিনিধি দল। 
২৬ আগস্ট ২০২১, ০৩:০১ অপরাহ্ন

বন বিভাগ জুমের ফসল কাটায় ক্ষতিপূরণ দাবি গারো ছাত্র সংগঠনের

শেরপুর জেলার শ্রীবরদীতে বন বিভাগ জুমের ফসল কেটে ফেলার প্রতিবাদ ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।
২৬ আগস্ট ২০২১, ০১:২৬ অপরাহ্ন

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনাসহ সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ উপচে পানি প্রবেশ করায় নদী তীরবর্তী সদর উপজেলা, কালিহাতী, নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও মির্জাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ধান ও সবজি খেতসহ অন্যান্য ফসলের মাঠ।
২৬ আগস্ট ২০২১, ০১:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে যমুনা, জলাবদ্ধ অন্তত ১৫ ইউনিয়ন 

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদী বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৬ আগস্ট ২০২১, ১১:০১ পূর্বাহ্ন

রাজবাড়ীতে পানিবন্দি ২৩ হাজার মানুষ

রাজবাড়ীতে পদ্মায় প্রতিদিনই পানি বাড়ছে। জেলার নিম্নাঞ্চলে বসবাসকারী প্রায় ২৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক ফসলি জমি তলিয়ে গেছে।
২৬ আগস্ট ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন