২৪ জানুয়ারি-৬ ফেব্রুয়ারি অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনার নির্দেশ

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলোকে আগামী ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৩ জানুয়ারি ২০২২, ০২:৩৯ অপরাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৩১.২৯ শতাংশ, মৃত্যু আরও ১৪

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
২৩ জানুয়ারি ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার জায়গা দখল করছে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন একটু একটু করে ডেল্টার জায়গা দখল করছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
২৩ জানুয়ারি ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ২৮.০২ শতাংশ, মৃত্যু আরও ১৭

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ০২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
২২ জানুয়ারি ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীতে সংক্রমণ কমে ২৮.৭১ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৪০.৫৪ শতাংশ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমে ২৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। এ সময় নতুন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। আজ শনিবার দুপুরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ জানুয়ারি ২০২২, ০৬:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.০৫ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় বাড়ি ৫৩১ জনের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
২২ জানুয়ারি ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন

লাফিয়ে বাড়ছে শনাক্তের হার,আজ ২৮.৪৯ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ হাজার ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
২১ জানুয়ারি ২০২২, ১২:৩৩ অপরাহ্ন

আগামী ২ সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সতর্কতায় আগামী সপ্তাহ থেকে পরবর্তী ২ সপ্তাহের জন্য সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
২১ জানুয়ারি ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন

জিনোম সিকোয়েন্স: চট্টগ্রামের ২ হাসপাতালে ডিসেম্বর-জানুয়ারিতে ৭৫ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্ট

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে গত নভেম্বর, ডিসেম্বর এবং চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কোভিড পজিটিভ রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গেছে ২৫ ডিসেম্বরের পর থেকে আসা  রোগীদের ৭৫ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।
২০ জানুয়ারি ২০২২, ০১:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ৩৬ হাজার জনসনের টিকা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে জনসন অ্যান্ড জনসন কোম্পানির প্রায় ৩ লাখ ৩৬ হাজার ডোজ করোনার টিকা উপহার পেয়েছে বাংলাদেশ।
২০ জানুয়ারি ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ২৬.৩৭ শতাংশ, মৃত্যু আরও ৪

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
২০ জানুয়ারি ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন

বগুড়ায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৩ দশমিক ২১ শতাংশ

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২১ শতাংশ।
২০ জানুয়ারি ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধান বিচারপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ জানুয়ারি ২০২২, ০৬:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীতে আজ মৃত্যু ১, করোনা সংক্রমণ বেড়ে ৪০.১৬ শতাংশ

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৪০ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ জানুয়ারি ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন

যেভাবে বুঝবেন করোনার উপসর্গ

শীতে অনেকেরই ঠাণ্ডা লাগার সমস্যা দেখা দিচ্ছে। তবে এই উপসর্গ করোনাভাইরাসের কারণেও হতে পারে। ঠাণ্ডা লাগার উপসর্গ সাধারণত ২ থেকে ৩ দিনের বেশি না থাকলেও করোনাভাইরাসের উপসর্গ ২ সপ্তাহ বা তারও বেশি সময় ধরে থাকতে পারে।
২০ জানুয়ারি ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৪৬ শতাংশ, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ।
২০ জানুয়ারি ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন

বিনামূল্যে মাস্ক বিতরণসহ কারিগরি পরামর্শক কমিটির ৫ সুপারিশ

করোনা সংক্রমণ রোধে বিনামূল্যে মাস্ক বিতরণসহ ৫টি সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
১৯ জানুয়ারি ২০২২, ০৩:০৯ অপরাহ্ন

পরিবারে কেউ করোনা আক্রান্ত হলে করণীয় কী

আইসোলেশন ও কোয়ারেন্টিনের মধ্যে পার্থক্য জানাটা খুবই জরুরি। এ দুইটি বিষয়ে নির্দেশনাও সম্পূর্ণ ভিন্ন। করোনা শনাক্ত হলে তাকে আইসোলেশনে থাকতে হবে। পরিবারের যারা আক্রান্ত হননি তাদের কাছ থেকে আক্রান্ত ব্যক্তি বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন। এটাই আইসোলেশন।
১৯ জানুয়ারি ২০২২, ১২:৩০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ২৫.১১ শতাংশ, মৃত্যু আরও ১২

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
১৯ জানুয়ারি ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

শনাক্ত বেড়েছে ২২৮ শতাংশ, মৃত্যু ১৮৫ শতাংশেরও বেশি: স্বাস্থ্য অধিদপ্তর

গত ৭ দিনে করোনা শনাক্ত বেড়েছে ২২৮ শতাংশের বেশি এবং ১৮৫ শতাংশেরও বেশি মৃত্যু বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
১৯ জানুয়ারি ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন