ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও দুইজন মারা গেছেন। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৭ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে নারী মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন নারী ও ১২ জন পুরুষ।
এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৫০ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৮৩ জন ও নারী ৩ হাজার ৩৬৬ জন।