হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১০০৯
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯ জন মারা গেছে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯০৯ জন মারা গেছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
একইসময়ে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হলো।
আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের হামের উপসর্গ দেখা গেছে।