ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে।

আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।