খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যুর রেকর্ড
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ জুলাই ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন
মমেক করোনা ইউনিটে আজ ১৪ জনের মৃত্যু, জেলায় শনাক্ত ২৭.৯৫ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন ও উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন।
৯ জুলাই ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, করোনা শনাক্তের হার ৩২.৮৩ শতাংশ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
৯ জুলাই ২০২১, ০৬:১৬ পূর্বাহ্ন
খুলনায় করোনায় এক দিনে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় এক দিনে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জনের উপসর্গ দেখা দিয়েছিল।
৯ জুলাই ২০২১, ০৫:০২ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচ জন নারী। আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ জুলাই ২০২১, ০৪:২৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ২৭.৭৭ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
৯ জুলাই ২০২১, ০৩:০০ পূর্বাহ্ন
মানিকগঞ্জে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫.৩২ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৫ দশমিক ৩২ শতাংশ। এ ছাড়া, একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুই জন।
৮ জুলাই ২০২১, ০৩:০৪ অপরাহ্ন
মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৪৭.৫৯ শতাংশ
মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬৬টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ৭৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৫৯ শতাংশ। এর আগে ২৪ ঘণ্টায় জেলায় শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
৮ জুলাই ২০২১, ০২:১৬ অপরাহ্ন
ডেঙ্গু প্রকোপের অশনি সংকেত, মহামারির মধ্যে বিপদ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
গত বছর ডেঙ্গুর প্রকোপ তেমন না থাকলেও, এ বছর আবারও সংক্রমণের হার বাড়ছে। ২০১৯ সালের পরিস্থিতির সঙ্গে এ বছরের ডেঙ্গু সংক্রমণের তুলনা করা যায়। সে বছর দেশে প্রায় এক লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ১৭৯ জন।
৮ জুলাই ২০২১, ০১:২২ অপরাহ্ন
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.৭৫ শতাংশ, মৃত্যু ১
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৫২৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৭৫ শতাংশ।
৮ জুলাই ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
আজ সর্বোচ্চ শনাক্ত ১১৬৫১, মৃত্যু ১৯৯
গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৬৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত পরশু দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত নয় লাখ ৮৯ হাজার ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
৮ জুলাই ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৬.২৭ শতাংশ
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে জেলায় মোট ৩৯২টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৬ দশমিক ২৭ শতাংশ।
৮ জুলাই ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ৩৮৯ জন, হার ৪০.১৪ শতাংশ
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করে রেকর্ড ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ।
৮ জুলাই ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৬.৯২ শতাংশ, মৃত্যু ২
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২৮টি নমুনা পরীক্ষায় মোট ১০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং দুই জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৯২ শতাংশ।
৮ জুলাই ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
পাবনা জেনারেল হাসপাতাল: করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু
পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই করোনার উপসর্গ নিয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
৮ জুলাই ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৪৫.৮১ শতাংশ
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
৮ জুলাই ২০২১, ০৮:০৯ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, করোনা শনাক্তের হার ৩৭ শতাংশ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্য হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ জুলাই ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন
রাজবাড়ীতে করোনা শনাক্তের হার ৫৫.০৬ শতাংশ
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ জুলাই ২০২১, ০৬:০৮ পূর্বাহ্ন
করোনা: সাতক্ষীরায় আজ ১০ জনের মৃত্যু
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ৩৯৬ জনের মৃত্যু হলো।
৮ জুলাই ২০২১, ০৬:০৩ পূর্বাহ্ন
মমেক করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
৮ জুলাই ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন