ইরানের স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৭

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।

ইরানের সংবাদ মাধ্যম মেহরের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এতে নিহত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।