যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের অন্তত ২০ প্রদেশ ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলা। ছবি: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরানের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মোজতবা খালেদি বলেন, ‘এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলায় আক্রান্ত হয়েছে।’