ইরানে এমন হামলা চালানো হবে যা আগে কেউ দেখেনি: ট্রাম্প

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে হামলা করবে, যা আগে কখনও দেখা যায়নি।

আজ রোববার ট্রাম্প এ কথা বলেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরান জানিয়েছে, তারা আজ খুব বড় আকারে পাল্টা হামলা করবে, এর আগে যতবার আঘাত করেছে, তার চেয়েও বেশি।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরানের এটা করা উচিত হবে না। কারণ তারা পাল্টা হামলা করে, তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি!’