বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী ১৫ শতাংশ মার্কিন শুল্ক এ সপ্তাহে কার্যকর হতে যাচ্ছে।

আজ বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা বলেছেন।

মার্কিন অর্থমন্ত্রীর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি শুল্ক নিয়ে আইনি বাধা কাটিয়ে বাণিজ্য নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক এ সপ্তাহে কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।

গত মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর আরোপ করা শুল্ক বাতিলের রায় দেন। 

এরপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের জন্য অন্য একটি আইনের আশ্রয় নেন ট্রাম্প। পরে এই শুল্ক ১৫ শতাংশে উন্নীত করা হয়।