ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

আজ বৃহস্পতিবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব তেলের মজুদ থেকেও তেল বাজারে ছাড়তে পারে।'

চলতি সপ্তাহের শুরুর দিকে বেসেন্ট বলেছিলেন, ইরানি তেলবাহী ট্যাংকারগুলোর হরমুজ প্রণালী অতিক্রমের খবর যুক্তরাষ্ট্র জানে।

এ কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল আছে বলেও উল্লেখ করেন তিনি।