আরেকটু সময় পেলেই হরমুজ চালু করে তেল নিতে পারব: ট্রাম্প

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরও কিছু সময় পেলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ‘খুলে দিতে’ পারবে এবং সেখান থেকে তেলও নিতে সক্ষম হবে।

আজ শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

বার্তাসংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আরেকটু সময় পেলে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে দিয়ে, তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করতে পারি। এটা বিশ্বের জন্য আনন্দের হবে।’

তবে যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের নিয়ন্ত্রণ ভেঙে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলবে বা কোন তেলের কথা তিনি বলেছেন—এ বিষয়ে তার বার্তায় কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলার মাধ্যমে পাঁচ সপ্তাহ আগে যে যুদ্ধ শুরু করেছে তা এখন বিশ্বজুড়ে জ্বালানি তেলসহ অর্থনীতিতে অস্থিরতা তৈরি করে চলেছে।

এ অবস্থায় সংঘাতের দ্রুত সমাধান খুঁজে বের করার জন্য ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।