রবীন্দ্রনাথের জন্মদিনে শপথ নেবে বিজেপির নতুন সরকার
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।
দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।
তিনি বলেন, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।
এর আগে প্রকাশিত ফল অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।
দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, শপথের জন্য ৯ মে তারিখটি বেছে নেওয়ার পেছনে সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। কারণ এ দিনটি বাংলা পঞ্জিকা অনুযায়ী ২৫ বৈশাখ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় গঙ্গা তীরবর্তী রাজ্যগুলোজুড়ে দলটির বিস্তারের প্রতীক।
তিনি আরও বলেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে।