রোমে লেবানন-ইসরায়েল নতুন করে আলোচনা আগামী সপ্তাহে
লেবাননের সঙ্গে পরবর্তী দফার আলোচনা আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার জেরুজালেমে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সার বলেন, 'দুই সপ্তাহেরও কম সময় আগে ইসরায়েল, লেবানন এবং যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে। সেই আলোচনাই আগামী সপ্তাহে ইতালির রোমে অব্যাহত থাকবে।'
তিনি আরও বলেন, 'লেবাননের ভূখণ্ডের প্রতি ইসরায়েলের কোনো দাবি বা আকাঙ্ক্ষা নেই।'
যুক্তরাষ্ট্রের সমর্থনে গত মাসে হওয়া ওই কাঠামোগত চুক্তির ভিত্তিতে দুই দেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।