মৃত্যু ৩৩ হাজার ছাড়াল

By স্টার অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ছাড়িয়েছে।

কর্মকর্তারা ও চিকিত্সকদের বরাতে এএফপি জানায়, তুরস্কে ২৯ হাজার ৬০৫ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন।

২ দেশ মিলিয়ে এ নিয়ে মোট ৩৩ হাজার ১৭৯ জন মানুষ মারা গেছেন।

গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু সংখ্যা এর দ্বিগুণ হতে পারে বলে সর্তক করেছে জাতিসংঘ।