২ ঘণ্টার চেষ্টায় বিজয়নগরে ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বিজয়নগরে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব মিয়া দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজয়নগরে হোটেল ৭১ এর পেছনে একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ভবনটির নিচতলায় একটি খাবার হোটেল আছে। এর তৃতীয় তলায় ছিল ইলেক্ট্রনিক সামগ্রীর গোডাউন।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।