গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোডাউনটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।