শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের গণসংযোগ বিভাগের কর্মকর্তা শাহজাহান শিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে অবস্থিত কার্গো টার্মিনালে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।