৩ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন লাইনচ্যুত হওয়ার এ ঘটনা ঘটে। এতে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে ওসি জানিয়েছিলেন, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ময়মনসিংহ শহরের কেওয়াটখালী লোকোশেড থেকে পাঠানো একটি উদ্ধারকারী ট্রেনও ঘটনাস্থলে যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এর ফলে উদ্ধার কাজ তাৎক্ষণিকভাবে শুরু করা সম্ভব হয়নি।
পরে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।