ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ নারী-শিশু
ভারতে ৩ বছর কারাভোগের পর ৯ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারতে ৩ বছর কারাভোগের পর গত রাত সাড়ে ৯টায় ৬ নারী ও ৩ শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।'
আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ফেরত আসাদের একজন ডেইলি স্টারকে বলেন, 'ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে ভারতে যাই। বিভিন্ন বাসা-বাড়িতে কাজের সময় দিল্লি পুলিশ আমাদের আটক করে। পরে আদালত ৩ বছরের সাজা দেন।'